শুক্রবার এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের কাঞ্চনপল্লী এলাকায়। মৃতা গৃহবধূর নাম বর্নালী সাহা (২০)। মৃতার বাবা সন্তোষ সাহার অভিযোগ তার মেয়েকে খুন করেছে তার শ্বশুর বাড়ির লোকেরা। মেয়ের বাবার অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই গৃহবধূর স্বামী ও শ্বাশুড়ীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
প্রায় চার মাস আগে রায়গঞ্জ শহরের কাঞ্চনপল্লীর বাসিন্দা সন্তোষ সাহার মেয়ে বর্নালীর সাথে বিয়ে হয় ওই এলাকারই বাসিন্দা প্রশান্ত আদিত্যের। বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি ছিল বলে জানা গিয়েছে। এরপর শুক্রবার দুপুরে শোয়ার ঘরে গলায় গামছায় ফাস লাগানো সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় বর্নালীর মৃতদেহ। মৃতা বর্নালীর বাবা সন্তোষ সাহার অভিযোগ, তার মেয়েকে খুন করে ঝুলিয়ে দিয়েছে শ্বশুরবাড়ির লোকজন। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য বর্নালীর স্বামী প্রশান্ত আদিত্য ও শ্বাশুড়ি সুচিত্রা আদিত্যকে আটক করেছে। শ্বশুর প্রদীপ আদিত্য পলাতক।পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালে নিয়ে আসে। ঘটনার তদন্ত করছে পুলিশ।
উত্তরদিনাজপুর